সুনানে আন-নাসায়ী — হাদিস #২৪০৭৬
হাদিস #২৪০৭৬
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، أَنَّ أَبَاهُ، نَحَلَهُ نُحْلاً فَقَالَتْ لَهُ أُمُّهُ أَشْهِدِ النَّبِيَّ صلى الله عليه وسلم عَلَى مَا نَحَلْتَ ابْنِي . فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَذَكَرَ ذَلِكَ لَهُ فَكَرِهَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَشْهَدَ لَهُ .
আহমাদ ইবন হারব (রহঃ) ... নুমান ইবন বশীর (রাঃ) থেকে বর্ণিত যে, তাঁর পিতা তাঁকে কিছু দান করলেন, তখন তাঁর মাতা তাঁর পিতাকে বললেনঃ এই দানের জন্য আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সাক্ষী রাখুন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে একথা তার কাছে উল্লেখ করলে নবীসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সাক্ষী হওয়া অপছন্দ করলেন।
বর্ণনাকারী
আন-নু'মান ইবনে বশির (রাঃ)
উৎস
সুনানে আন-নাসায়ী # ৩১/৩৬৭৬
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৩১: উপহার