সুনানে আন-নাসায়ী — হাদিস #২৪১০৩
হাদিস #২৪১০৩
أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلاَّمٍ، قَالَ حَدَّثَنَا إِسْحَاقُ الأَزْرَقُ، قَالَ حَدَّثَنَا بِهِ، حُسَيْنٌ الْمُعَلِّمُ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عُمَرَ، وَابْنِ، عَبَّاسٍ قَالاَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم
" لاَ يَحِلُّ لأَحَدٍ أَنْ يُعْطِيَ الْعَطِيَّةَ فَيَرْجِعَ فِيهَا إِلاَّ الْوَالِدَ فِيمَا يُعْطِي وَلَدَهُ وَمَثَلُ الَّذِي يُعْطِي الْعَطِيَّةَ فَيَرْجِعُ فِيهَا كَالْكَلْبِ يَأْكُلُ حَتَّى إِذَا شَبِعَ قَاءَ ثُمَّ عَادَ فَرَجَعَ فِي قَيْئِهِ " .
আবদুর রহমান ইবন মুহাম্মাদ ইবন সাল্লাম (রহঃ) ... ইবন উমর ও ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তাঁরা বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কারো জন্য বৈধ নয় যে, সে কিছু দান করে তা ফেরত নিবে। তবে পিতা (-র জন্য আলাদা) যা সে তার সন্তানকে দান করে। আর যে ব্যক্তি কিছু দান করে তা ফেরত নেয়, সে ঐ কুকুরের মত যে পেটপুরে খাওয়ার পর বমি করে এবং সে বমি আবার খেয়ে ফেলে।
বর্ণনাকারী
It Was
উৎস
সুনানে আন-নাসায়ী # ৩২/৩৭০৩
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৩২: দান