সুনানে আন-নাসায়ী — হাদিস #২৪১০৫
হাদিস #২৪১০৫
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا حِبَّانُ، أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ حَنْظَلَةَ، أَنَّهُ سَمِعَ طَاوُسًا، يَقُولُ أَخْبَرَنَا بَعْضُ، مَنْ أَدْرَكَ النَّبِيَّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ
" مَثَلُ الَّذِي يَهَبُ فَيَرْجِعُ فِي هِبَتِهِ كَمَثَلِ الْكَلْبِ يَأْكُلُ فَيَقِيءُ ثُمَّ يَأْكُلُ قَيْئَهُ " .
মুহাম্মাদ ইবন হাতিম ইবন নুআয়ম (রহঃ) ... হানযালা (রহঃ) বলেন, তিনি তাউস (রহঃ)-কে বলতে শুনেছেন, এমন লোক আমাদের অবহিত করেছেন, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দেখতে পেয়েছেন। (তা এই যে, রাসূলুল্লাহ্সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ) যে ব্যক্তি দান করে, তা ফেরত নেয়, সে ঐ কুকুরের ন্যায়, যে খেয়ে বমি করে, তারপর আবার তার বমি খেয়ে ফেলে।
বর্ণনাকারী
হানজালাহ (রা)
উৎস
সুনানে আন-নাসায়ী # ৩২/৩৭০৫
গ্রেড
Sahih Isnaad
বিভাগ
অধ্যায় ৩২: দান