সুনানে আন-নাসায়ী — হাদিস #২৪১১৩
হাদিস #২৪১১৩
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، قَالَ حَدَّثَنَا حَجَّاجٌ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ لاَ تَصْلُحُ الْعُمْرَى وَلاَ الرُّقْبَى فَمَنْ أَعْمَرَ شَيْئًا أَوْ أَرْقَبَهُ فَإِنَّهُ لِمَنْ أُعْمِرَهُ وَأُرْقِبَهُ حَيَاتَهُ وَمَوْتَهُ . أَرْسَلَهُ حَنْظَلَةُ .
আহমাদ ইবন সুলায়মান (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উমরা এবং রুকবা করা সুষ্ঠু (পদ্ধতি) নয়। তবে যদি কোন ব্যক্তি উমরা বা রুকবা হিসাবে কাউকে কোন বস্তু দান করে, তবে জীবনে ও মরণে তা ঐ ব্যক্তিরই হয়ে যায় যাকে উমরা বা রুকবা করা হয়েছে।
বর্ণনাকারী
(A different chain) from Hajjaj, from Abu Az-Zubair, from Tawus, from Ibn 'Abbas, who said
উৎস
সুনানে আন-নাসায়ী # ৩৩/৩৭১৩
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৩৩: রুকবা