সুনানে আন-নাসায়ী — হাদিস #২৪১৩৪
হাদিস #২৪১৩৪
أَخْبَرَنِي عَبْدَةُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، قَالَ أَنْبَأَنَا وَكِيعٌ، عَنْ يَزِيدَ بْنِ زِيَادِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ، يَقُولُ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الرُّقْبَى وَقَالَ
" مَنْ أُرْقِبَ رُقْبَى فَهُوَ لَهُ " .
আবদা ইবন আবদুর রহীম (রহঃ) ... হাবীব ইবন আবু সাবিত (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বলতে শুনেছি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকবা করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, যাকে কিছু রুকবা হিসেবে দেয়া হয়, তা তারই হয়ে যাবে।
বর্ণনাকারী
ইয়াজিদ বিন যিয়াদ বিন আবি আল-জাদ (রহ.)
উৎস
সুনানে আন-নাসায়ী # ৩৪/৩৭৩৪
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৩৪: উমরাহ