সহীহ বুখারী — হাদিস #২৪৭৯

হাদিস #২৪৭৯
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّهَا كَانَتِ اتَّخَذَتْ عَلَى سَهْوَةٍ لَهَا سِتْرًا فِيهِ تَمَاثِيلُ، فَهَتَكَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم، فَاتَّخَذَتْ مِنْهُ نُمْرُقَتَيْنِ، فَكَانَتَا فِي الْبَيْتِ يَجْلِسُ عَلَيْهِمَا‏.‏
‘আয়েশা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি তাঁর (কামরার) তাকের সম্মুখে একটি পর্দা ঝুলিয়ে দিলেন, যাতে ছিল প্রাণীর ছবি। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তা ছিঁড়ে ফেললেন। এরপর ‘আয়েশা (রাঃ) তা দিয়ে দু’খানা গদি তৈরী করেন। এই গদি দু’খানা ঘরেই ছিল।নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তার উপর বসতেন।
বর্ণনাকারী
আল-কাসিম (রাঃ)
উৎস
সহীহ বুখারী # ৪৬/২৪৭৯
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৪৬: যুল্‌ম ও ক্বিসাস
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস