সুনানে আন-নাসায়ী — হাদিস #২৪৯৩৭
হাদিস #২৪৯৩৭
قَالَ الْحَارِثُ بْنُ مِسْكِينٍ قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنِ ابْنِ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ حَدَّثَنِي خَارِجَةُ بْنُ زَيْدِ بْنِ ثَابِتٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَخَّصَ فِي الْعَرَايَا بِالتَّمْرِ وَالرُّطَبِ .
কুতায়বা ইবন সাঈদ (রহঃ) ... যায়দ ইবন সাবিত (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দান করেছেন ‘আরায়া’-এর ব্যাপারে। হারিস ইবন মিসকীন ... যায়দ ইবন সাবিত (রাঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামআরায়ার ব্যাপারে অনুমতি দিয়েছেন খোরমা ও তাজা খেজুরের বিনিময়ে।
বর্ণনাকারী
খারিজা বিন যায়েদ বিন সাবিত (রা.)
উৎস
সুনানে আন-নাসায়ী # ৪৪/৪৫৩৭
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৪৪: আর্থিক লেনদেন