সুনানে আন-নাসায়ী — হাদিস #২৫০১৪

হাদিস #২৫০১৪
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي الْمُجَالِدِ، قَالَ سَأَلْتُ ابْنَ أَبِي أَوْفَى عَنِ السَّلَفِ، قَالَ كُنَّا نُسْلِفُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبِي بَكْرٍ وَعُمَرَ فِي الْبُرِّ وَالشَّعِيرِ وَالتَّمْرِ إِلَى قَوْمٍ لاَ أَدْرِي أَعِنْدَهُمْ أَمْ لاَ ‏.‏ وَابْنُ أَبْزَى قَالَ مِثْلَ ذَلِكَ ‏.‏
উবায়দুল্লাহ ইবন সাঈদ (রহঃ) ... আবদুল্লাহ ইবন আবু মুজালিদ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবন আবু আওফা (রাঃ)-কে দাদন ক্রয় সম্বন্ধে জিজ্ঞাসা করলাম, তা কি বৈধ, না অবৈধ? তিনি বললেনঃ আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দীক এবং উমর (রাঃ)-এর সময়ে গম, যব, খেজুর ইত্যাদিতে ‘দাদন’ করতাম। আর এই ব্যবসা আমরা এমন লোকদের সাথে করতাম, যাদের সম্বন্ধে আমাদের এই ধারণা ছিল না যে, তাদের নিকট এই বস্তু আছে কি নেই।
বর্ণনাকারী
আব্দুল্লাহ ইবনে আবি আওফা অগ্রিম অর্থ প্রদান সম্পর্কে। তিনি (রাঃ)
উৎস
সুনানে আন-নাসায়ী # ৪৪/৪৬১৪
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৪৪: আর্থিক লেনদেন
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস