সুনানে আন-নাসায়ী — হাদিস #২৫০৫১
হাদিস #২৫০৫১
أَخْبَرَنَا يُوسُفُ بْنُ حَمَّادٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ حَبِيبٍ، عَنْ هِشَامٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَدِرْعُهُ مَرْهُونَةٌ عِنْدَ يَهُودِيٍّ بِثَلاَثِينَ صَاعًا مِنْ شَعِيرٍ لأَهْلِهِ .
ইউসুফ ইবন হাম্মাদ (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইনতিকাল করেন, তখনও তাঁর লৌহ বর্ম এক ইয়াহূদীর নিকট ত্রিশ সা' যবের বিনিময়ে বন্ধক ছিল, যা তিনি তাঁর পরিবারস্থ লোকের জন্য খরিদ করেছিলেন।
বর্ণনাকারী
It Was
উৎস
সুনানে আন-নাসায়ী # ৪৪/৪৬৫১
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৪৪: আর্থিক লেনদেন