সুনানে আন-নাসায়ী — হাদিস #২৫২৩৫
হাদিস #২৫২৩৫
أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، قَالَ حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ أَشْعَثَ بْنِ أَبِي الشَّعْثَاءِ، قَالَ سَمِعْتُ الأَسْوَدَ بْنَ هِلاَلٍ، يُحَدِّثُ عَنْ رَجُلٍ، مِنْ بَنِي ثَعْلَبَةَ بْنِ يَرْبُوعٍ أَنَّ نَاسًا، مِنْ بَنِي ثَعْلَبَةَ أَتَوُا النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ هَؤُلاَءِ بَنُو ثَعْلَبَةَ بْنِ يَرْبُوعٍ قَتَلُوا فُلاَنًا رَجُلاً مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم . فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم
" لاَ تَجْنِي نَفْسٌ عَلَى أُخْرَى " .
মাহমূদ ইবন গায়লান (রহঃ) ... সালাবা ইবন ইয়ারবু গোত্রের এক ব্যাক্তি বর্ণনা করেন, তিনি বলেন একদা সালাবা গোত্রের একদল লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়। তখন এক ব্যক্তি বলেঃ ইয়া রাসূলাল্লাহ! এরা বনূ সালাবা ইয়ারবু-এর লোক, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের একজনকে হত্যা করেছিল। একথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ কেউ কারো অপরাধে অপরাধী হবে না।
বর্ণনাকারী
আশআত বিন আবি আল-শাথা' (রহঃ)
উৎস
সুনানে আন-নাসায়ী # ৪৫/৪৮৩৫
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৪৫: কসম, কিসাস ও দিয়াত
বিষয়:
#Mother