সুনানে আন-নাসায়ী — হাদিস #২৫২৪৬
হাদিস #২৫২৪৬
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مَنْصُورٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، أَنَّهُ لَمَّا وُجِدَ الْكِتَابُ الَّذِي عِنْدَ آلِ عَمْرِو بْنِ حَزْمٍ الَّذِي ذَكَرُوا أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَتَبَ لَهُمْ وَجَدُوا فِيهِ
" وَفِيمَا هُنَالِكَ مِنَ الأَصَابِعِ عَشْرًا عَشْرًا " .
হুসায়ন ইবন মানসূর (রহঃ) ... সাঈদ ইবন মুসাইয়্যেব (রহঃ) বলেন, তিনি যখন সেই লিখিত কাগজ আমর ইবন হাযম-এর সন্তানদের নিকট পান— যে সম্পর্কে তারা বলে থাকে যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য তা লিখেছেন, তাতে তিনি লেখা পান যে, প্রতিটি আঙ্গুলের দিয়াত দশটি করে উট।
বর্ণনাকারী
সা'ঈদ বিন আল-মুসায়্যাব (রাঃ)
উৎস
সুনানে আন-নাসায়ী # ৪৫/৪৮৪৬
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৪৫: কসম, কিসাস ও দিয়াত
বিষয়:
#Mother