সুনানে আন-নাসায়ী — হাদিস #২৫৫৮০

হাদিস #২৫৫৮০
أَخْبَرَنِي هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، قَالَ حَدَّثَنَا حَرْبٌ، - وَهُوَ ابْنُ شَدَّادٍ - عَنْ يَحْيَى، قَالَ حَدَّثَنِي عَمْرُو بْنُ سَعْدٍ الْفَدَكِيُّ، أَنَّ نَافِعًا، أَخْبَرَهُ قَالَ حَدَّثَنِي ابْنُ حُنَيْنٍ، أَنَّ عَلِيًّا، حَدَّثَهُ قَالَ نَهَانِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ ثِيَابِ الْمُعَصْفَرِ وَعَنْ خَاتَمِ الذَّهَبِ وَعَنْ لُبْسِ الْقَسِّيِّ وَأَنْ أَقْرَأَ وَأَنَا رَاكِعٌ ‏.‏ خَالَفَهُ اللَّيْثُ بْنُ سَعْدٍ ‏.‏
হারূন ইবন আবদুল্লাহ (রহঃ) ... হারব ইন শাদ্দাদ ইয়াহইয়া থেকে, তিনি আমর ইবন সাঈদ ফাদাকী থেকে, তিনি নাফি’ থেকে, তিনি ইবন হুনায়ন থেকে এবং তিনি আলী (রাঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কুসুম রঙের কাপড়, সোনার আংটি ও রেশমী কাপড় ব্যবহার করতে এবং রুকূ অবস্থায় কুরআন পড়তে নিষেধ করেছেন।
বর্ণনাকারী
ইবনে হুনাইন রহ
উৎস
সুনানে আন-নাসায়ী # ৪৮/৫১৮০
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৪৮: সাজসজ্জা
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Mother #Quran

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস