সুনানে আন-নাসায়ী — হাদিস #২৫৬৪৩
হাদিস #২৫৬৪৩
أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَكِيمٍ، قَالَ حَدَّثَنَا أَبُو قُتَيْبَةَ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عُبَيْدٍ، قَالَ رَأَيْتُ ابْنَ عُمَرَ يُصَفِّرُ لِحْيَتَهُ فَقُلْتُ لَهُ فِي ذَلِكَ فَقَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يُصَفِّرُ لِحْيَتَهُ .
ইয়াহইয়া ইবন হাকীম (রহঃ) ... উবায়দ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন , আমি ইবন উমর (রাঃ)-কে দাড়িতে সোনালী রং করতে দেখলাম। তাকে জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এরূপ করতে দেখেছি।
বর্ণনাকারী
It Was
উৎস
সুনানে আন-নাসায়ী # ৪৮/৫২৪৩
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৪৮: সাজসজ্জা