সুনানে আন-নাসায়ী — হাদিস #২৫৬৪৮
হাদিস #২৫৬৪৮
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحِيمِ، قَالَ حَدَّثَنَا أَسَدُ بْنُ مُوسَى، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ هِشَامِ بْنِ أَبِي عَبْدِ اللَّهِ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ مُعَاوِيَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الزُّورِ وَالزُّورُ الْمَرْأَةُ تَلِفُّ عَلَى رَأْسِهَا .
মুহাম্মাদ ইবন আবদুল্লাহ ইবন আব্দুর রহীম (রহঃ) ... মু'আবিয়া (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যূর বা মিথ্যা হতে নিষেধ করেছেন। সেই মিথ্যা এই যে, নিজের চুল অস্বাভাবিক লম্বা দেখানোর জন্য মাথায় পরচুলা ইত্যাদি কিছু লাগিয়ে নেয়া।
বর্ণনাকারী
মু'আবিয়াহ (রাঃ)
উৎস
সুনানে আন-নাসায়ী # ৪৮/৫২৪৮
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৪৮: সাজসজ্জা
বিষয়:
#Mother