সুনানে আন-নাসায়ী — হাদিস #২৫৭০০
হাদিস #২৫৭০০
أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، - وَهُوَ ابْنُ أَبِي إِسْحَاقَ - قَالَ قَالَ سَالِمٌ مَا الإِسْتَبْرَقُ قُلْتُ مَا غَلُظَ مِنَ الدِّيبَاجِ وَخَشُنَ مِنْهُ . قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ يَقُولُ رَأَى عُمَرُ مَعَ رَجُلٍ حُلَّةَ سُنْدُسٍ فَأَتَى بِهَا النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ
" اشْتَرِ هَذِهِ " . وَسَاقَ الْحَدِيثَ .
ইমরান ইবন মূসা (রহঃ) ... ইয়াহইয়া ইবন আবু ইসহাক (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সালিম (রহঃ) বলেন, ইসতাব্রাক কি? আমি বললামঃ রেশমী কাপড়ের মধ্যে যা শক্ত এবং মোটা হয়, তাই ইসতাবরাক। সালিম বললেনঃ আমি আবদুল্লাহ্ (রাঃ)-কে বলতে শুনেছিঃ উমর (রাঃ)-এক ব্যক্তির নিকট রেশমী কাপড়ের এক জোড়া দেখতে পেলেন এবং তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এনে বললেনঃ আপনি এটা খরিদ করুন, ... এরপর হাদীসের শেষ পর্যন্ত বর্ণনা করলেন।
বর্ণনাকারী
ইয়াহিয়া (রাঃ)
উৎস
সুনানে আন-নাসায়ী # ৪৮/৫৩০০
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৪৮: সাজসজ্জা