সুনানে আন-নাসায়ী — হাদিস #২৬১১১
হাদিস #২৬১১১
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَبَانَ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، قَالَ أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ أَبِي الْحَوْرَاءِ السَّعْدِيِّ، قَالَ قُلْتُ لِلْحَسَنِ بْنِ عَلِيٍّ رضى الله عنهما مَا حَفِظْتَ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ حَفِظْتُ مِنْهُ
" دَعْ مَا يَرِيبُكَ إِلَى مَا لاَ يَرِيبُكَ " .
মুহাম্মদ ইব্ন আবান (রহঃ) ... আবুল হাওরা সাদী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, হাসান ইব্ন আলী (রাঃ)-এর নিকট জিজ্ঞাসা করলাম, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোন কথা স্মরণ রেখেছেন? তিনি বললেনঃ আমি তার থেকে স্মরণ রেখেছি, যা তোমাকে সন্দেহে নিপতিত করে, তা পরিত্যাগ করবে। আর যাতে কোন সন্দেহ নেই তা-ই করবে।
বর্ণনাকারী
It Was
উৎস
সুনানে আন-নাসায়ী # ৫১/৫৭১১
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৫১: পানীয়
বিষয়:
#Mother