সুনান ইবনে মাজাহ — হাদিস #৩০৬৫৪
হাদিস #৩০৬৫৪
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ سُوَيْدِ بْنِ قَيْسٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ حُدَيْجٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ، أَنَّهُ سَأَلَ أُخْتَهُ أُمَّ حَبِيبَةَ زَوْجَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ هَلْ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يُصَلِّي فِي الثَّوْبِ الَّذِي يُجَامِعُ فِيهِ قَالَتْ نَعَمْ إِذَا لَمْ يَكُنْ فِيهِ أَذًى .
মুআবিয়াহ ইবনু আবূ সুফ্ইয়ান (রঃ) থেকে বর্ণিত। তিনি তার বোন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী উম্মু হাবীবাহ (রাঃ)-কে জিজ্ঞেস করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাপড় পরে সহবাস করতেন তা পরেই কি তিনি সালাতও আদায় করতেন? তিনি বলেন, হ্যাঁ, যদি তাতে নাপাকী না লাগতো।
বর্ণনাকারী
মু'আবিয়া বিন আবু সুফিয়ান (রাঃ)
উৎস
সুনান ইবনে মাজাহ # ১/৫৪০
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ১: পবিত্রতা