সুনান ইবনে মাজাহ — হাদিস #৩০৬৫৫
হাদিস #৩০৬৫৫
حَدَّثَنَا هِشَامُ بْنُ خَالِدٍ الأَزْرَقُ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ يَحْيَى الْخُشَنِيُّ، حَدَّثَنَا زَيْدُ بْنُ وَاقِدٍ، عَنْ بُسْرِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلاَنِيِّ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَرَأْسُهُ يَقْطُرُ مَاءً فَصَلَّى بِنَا فِي ثَوْبٍ وَاحِدٍ مُتَوَشِّحًا بِهِ قَدْ خَالَفَ بَيْنَ طَرَفَيْهِ فَلَمَّا انْصَرَفَ قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ يَا رَسُولَ اللَّهِ تُصَلِّي بِنَا فِي ثَوْبٍ وَاحِدٍ قَالَ
" نَعَمْ أُصَلِّي فِيهِ وَفِيهِ " . أَىْ قَدْ جَامَعْتُ فِيهِ .
আবূ দারদা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মাথা থেকে পানির ফোঁটা পতিত হওয়া অবস্থায় আমাদেরকে নিকট বের হয়ে আসেন। তিনি আমাদের এক কাপড়ে সালাত আদায় করালেন, যার দু প্রান্ত দু (কাঁধে) বিপরীত দিকে ছিল। তিনি সালাত শেষ করলে পর উমার ইবনুল খাত্তাব বলেন, হে আল্লাহ্র রাসূল! আপনি আমাদের সাথে এক কাপড়ে সালাত আদায় করালেন। তিনি বলেনঃ হ্যাঁ, তাতেই সালাত আদায় করেছি এবং এই কাপড় পরিহিত অবস্থায় আমি সহবাস করেছি।
বর্ণনাকারী
আবু আল-দারদা' (রাঃ)
উৎস
সুনান ইবনে মাজাহ # ১/৫৪১
গ্রেড
Hasan
বিভাগ
অধ্যায় ১: পবিত্রতা