সুনান ইবনে মাজাহ — হাদিস #৩০৬৮৪
হাদিস #৩০৬৮৪
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنِ الْحَكَمِ، وَسَلَمَةَ بْنِ كُهَيْلٍ، أَنَّهُمَا سَأَلاَ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى عَنِ التَّيَمُّمِ، فَقَالَ أَمَرَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ عَمَّارًا أَنْ يَفْعَلَ هَكَذَا وَضَرَبَ بِيَدَيْهِ إِلَى الأَرْضِ ثُمَّ نَفَضَهُمَا وَمَسَحَ عَلَى وَجْهِهِ . قَالَ الْحَكَمُ وَيَدَيْهِ . وَقَالَ سَلَمَةُ وَمِرْفَقَيْهِ .
আল-হাকাম ও সালামাহ ইবনু কুহাইল (রহঃ) থেকে বর্ণিত। তারা উভয়ে আবদুল্লাহ ইবনু আবূ আওফা -এর নিকট তাইয়াম্মুম সম্পর্কে জিজ্ঞেস করেন। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার (রাঃ) কে এভাবে তাইয়াম্মুম করার নির্দেশ দিয়েছেন। এরপর তিনি তাঁর দু হাত দিয়ে মাটিতে আঘাত করেন, অতঃপর হস্তদ্বয় ঝেড়ে তার মুখমন্ডল ও (হাকওমের বর্ণনায়) উভয় হাত মাসহ(মাসেহ) করেন। সালামাহ (রহঃ) বলেন, তিনি তার দু হাতের কনুই সমেত মাসহ(মাসেহ) করেন। দুহাতের কনই ব্যতীত সহীহ কেননা কনুইয়ের কথা মুনকার।
বর্ণনাকারী
হাকাম ও সালামাহ ইন কুহাইল (রহ.)
উৎস
সুনান ইবনে মাজাহ # ১/৫৭০
গ্রেড
Munkar
বিভাগ
অধ্যায় ১: পবিত্রতা
বিষয়:
#Mother