সুনান ইবনে মাজাহ — হাদিস #৩১০১৬
হাদিস #৩১০১৬
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، ح وَحَدَّثَنَا يَحْيَى بْنُ حَكِيمٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ، قَالاَ حَدَّثَنَا أَيْمَنُ بْنُ نَابِلٍ، حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يُعَلِّمُنَا التَّشَهُّدَ كَمَا يُعَلِّمُنَا السُّورَةَ مِنَ الْقُرْآنِ
" بِاسْمِ اللَّهِ وَبِاللَّهِ، التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ لِلَّهِ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ أَسْأَلُ اللَّهَ الْجَنَّةَ، وَأَعُوذُ بِاللَّهِ مِنَ النَّارِ " .
জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাশাহ্হুদ শিক্ষা দিতেন, যেমন তিনি আমাদেরকে কুরআনের সূরাহ শিক্ষা দিতেনঃ বিসমিল্লাহি ওয়া বিল্লাহি আঊযু বিল্লাহি মিনান নার (আল্লাহ্র নামে ও আল্লাহ্র তাওফীকে শুরু করছি। সমস্ত সম্মান, ইবাদাত ও পবিত্রতা আল্লাহ্র জন্য। হে নবী! আপনার উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহ্র রহমত ও বারাকাতও। আমাদের উপর এবং আল্লাহ্র নেক বান্দাহ্দের উপরও শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দেই যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই। আমি আরো সাক্ষ্য দেই যে, মুহাম্মাদ আল্লাহ্র বান্দাহ্ ও তাঁর রাসূল। আমি আল্লাহ্র নিকট জান্নাতের প্রার্থনা করি এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই।)
বর্ণনাকারী
It Was
উৎস
সুনান ইবনে মাজাহ # ৫/৯০২
গ্রেড
Daif
বিভাগ
অধ্যায় ৫: সালাত কায়েম