সুনান ইবনে মাজাহ — হাদিস #৩১৫৭৩
হাদিস #৩১৫৭৩
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، عَنْ أَيُّوبَ، حَدَّثَتْنِي حَفْصَةُ، عَنْ أُمِّ عَطِيَّةَ، بِمِثْلِ حَدِيثِ مُحَمَّدٍ وَكَانَ فِي حَدِيثِ حَفْصَةَ " اغْسِلْنَهَا وِتْرًا " . وَكَانَ فِيهِ " اغْسِلْنَهَا ثَلاَثًا أَوْ خَمْسًا " . وَكَانَ فِيهِ " ابْدَءُوا بِمَيَامِنِهَا وَمَوَاضِعِ الْوُضُوءِ مِنْهَا " . وَكَانَ فِيهِ أَنَّ أُمَّ عَطِيَّةَ قَالَتْ وَامْشِطْنَهَا ثَلاَثَةَ قُرُونٍ .
উম্মু আতিয়্যা (রাঃ) থেকে এই সনদসূত্রে উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত আছে। হাফসা (রাঃ)-এর বর্ণনায় আছেঃ ‘‘তোমরা তাকে বেজোড় সংখ্যায় গোসল দাও।’’ তার বর্ণনায় আরো আছে, ‘‘তোমরা তাকে তিন বা পাঁচবার গোসল দাও।’’ তার বর্ণনায় আরো আছেঃ ‘‘তোমারা তার ডান দিক থেকে তার উযুর অঙ্গগুলো থেকে গোসল শুরু করো।’’ এই বর্ণনায় আরো আছেঃ উম্মু আতিয়্যা (রাঃ) বলেন, ‘‘আমরা তার মাথার চুল তিন গোছায় বিভক্ত করে আঁচড়ে দিলাম’’।
বর্ণনাকারী
আইয়ুব হু (রাঃ)
উৎস
সুনান ইবনে মাজাহ # ৬/১৪৫৯
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৬: জানাযা
বিষয়:
#Mother