সহীহ বুখারী — হাদিস #৩৪৮৩
হাদিস #৩৪৮৩
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، عَنْ زُهَيْرٍ، حَدَّثَنَا مَنْصُورٌ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، حَدَّثَنَا أَبُو مَسْعُودٍ، عُقْبَةُ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم
" إِنَّ مِمَّا أَدْرَكَ النَّاسُ مِنْ كَلاَمِ النُّبُوَّةِ، إِذَا لَمْ تَسْتَحِي فَافْعَلْ مَا شِئْتَ ".
আবু মাস’ঊদ ‘উকবা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আম্বিয়া-এ-কিরামের উক্তিসমূহ যা মানব জাতি লাভ করেছে, তার মধ্যে একটি হল, “যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তাই কর।”
বর্ণনাকারী
আবু মাসউদ (রাঃ)
উৎস
সহীহ বুখারী # ৬০/৩৪৮৩
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৬০: আম্বিয়া কিরাম ('আঃ)
বিষয়:
#Mother