সহীহ বুখারী — হাদিস #৩৬০৫
হাদিস #৩৬০৫
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ الْمَكِّيُّ، حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الأُمَوِيُّ، عَنْ جَدِّهِ، قَالَ كُنْتُ مَعَ مَرْوَانَ وَأَبِي هُرَيْرَةَ فَسَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ سَمِعْتُ الصَّادِقَ الْمَصْدُوقَ، يَقُولُ
" هَلاَكُ أُمَّتِي عَلَى يَدَىْ غِلْمَةٍ مِنْ قُرَيْشٍ ". فَقَالَ مَرْوَانُ غِلْمَةٌ. قَالَ أَبُو هُرَيْرَةَ إِنْ شِئْتَ أَنْ أُسَمِّيَهُمْ بَنِي فُلاَنٍ وَبَنِي فُلاَنٍ.
আহমদ ইব্ন মুহাম্মাদ মাক্কী (রহঃ).... সাঈদ উমাব্বী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, একদা আমি আবূ হুরায়রা (রাঃ) এবং মারওয়ান (রাঃ) -এর নিকট ছিলাম। আবূ হুরায়রা (রাঃ) বলতে লাগলেন, আমি সত্যবাদী ও বিশ্বস্ত নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে বলতে শুনেছি, আমার উম্মাতের ধ্বংস কুরাইশের কতকগুলি অল্প বয়স্ক যুবকের হাতে এবং মারওয়ান বললেন, অল্প বয়স্ক ছেলেদের হাতে। আবূ হুরায়রা (রাঃ) বলেন, তুমি শুনতে চাইলে তাদের নামও বলতে পারি, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক।
বর্ণনাকারী
সা'ঈদ আল-উমাওয়ী (রাঃ)
উৎস
সহীহ বুখারী # ৬১/৩৬০৫
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৬১: মর্যাদা ও বৈশিষ্ট্য
বিষয়:
#Mother