সহীহ বুখারী — হাদিস #৩৬১৯
হাদিস #৩৬১৯
حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، رَفَعَهُ قَالَ
" إِذَا هَلَكَ كِسْرَى فَلاَ كِسْرَى بَعْدَهُ ـ وَذَكَرَ وَقَالَ ـ لَتُنْفَقَنَّ كُنُوزُهُمَا فِي سَبِيلِ اللَّهِ ".
জাবির ইব্ন সামুরাহ (রাঃ) থেকে বর্ণিতঃ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, কিস্রা ধ্বংস হয়ে যাবার পর আর কোন কিস্রা হবে না এবং কায়সার ধ্বংস হয়ে যাবার পর আর কোন কায়সার হবে না। তিনি আরো বলেছেন, নিশ্চয়ই তাদের ধন-ভাণ্ডার তোমরা আল্লাহ্র পথে ব্যয় করবে।
বর্ণনাকারী
জাবির বিন সামুরা (রাঃ)
উৎস
সহীহ বুখারী # ৬১/৩৬১৯
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৬১: মর্যাদা ও বৈশিষ্ট্য