সহীহ বুখারী — হাদিস #৪৪৯
হাদিস #৪৪৯
حَدَّثَنَا خَلاَّدٌ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ أَيْمَنَ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرٍ، أَنَّ امْرَأَةً، قَالَتْ يَا رَسُولَ اللَّهِ، أَلاَ أَجْعَلُ لَكَ شَيْئًا تَقْعُدُ عَلَيْهِ، فَإِنَّ لِي غُلاَمًا نَجَّارًا قَالَ
" إِنْ شِئْتِ ". فَعَمِلَتِ الْمِنْبَرَ.
জাবির ইব্নু 'আবদুল্লাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ জনৈকা মহিলা বললেনঃ হে আল্লাহর রসূল ! আমি কি আপনার বসার জন্য কিছু তৈরি করে দিব? আমার এক কাঠমিস্ত্রী গোলাম আছে। তিনি বললেনঃ তোমার ইচ্ছে হলে সে যেন একটা মিম্বার বানিয়ে দেয়। (আধুনিক প্রকাশনীঃ ৪৩০, ইসলামী ফাউন্ডেশনঃ ৪৩৬)
বর্ণনাকারী
জাবির (রাঃ)
উৎস
সহীহ বুখারী # ৮/৪৪৯
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৮: সালাত