সহীহ বুখারী — হাদিস #৫০৬৯
হাদিস #৫০৬৯
حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحَكَمِ الأَنْصَارِيُّ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ رَقَبَةَ، عَنْ طَلْحَةَ الْيَامِيِّ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ قَالَ لِي ابْنُ عَبَّاسٍ هَلْ تَزَوَّجْتَ قُلْتُ لاَ. قَالَ فَتَزَوَّجْ فَإِنَّ خَيْرَ هَذِهِ الأُمَّةِ أَكْثَرُهَا نِسَاءً.
সা’ঈদ ইব্নু যুবায়র (রহঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন যে, ইব্নু ‘আব্বাস (রাঃ) আমাকে বললেন, তুমি কি বিয়ে করেছ? আমি বললাম, না। তিনি বললেন, বিয়ে কর। কারণ, এই উম্মাতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তির অধিক সংখ্যক স্ত্রী ছিল। (আধুনিক প্রকাশনীঃ ৪৬৯৬, ইসলামী ফাউন্ডেশনঃ ৪৬৯৯)
বর্ণনাকারী
সা'ঈদ বিন জুবাইর (রাঃ)
উৎস
সহীহ বুখারী # ৬৭/৫০৬৯
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৬৭: বিয়ে-শাদী