সহীহ বুখারী — হাদিস #৫৩৭৮
হাদিস #৫৩৭৮
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ أَبِي نُعَيْمٍ، قَالَ أُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِطَعَامٍ وَمَعَهُ رَبِيبُهُ عُمَرُ بْنُ أَبِي سَلَمَةَ فَقَالَ
" سَمِّ اللَّهَ، وَكُلْ مِمَّا يَلِيكَ ".
আবূ নু’আইম (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেনঃ রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে একদা কিছু খাবার আনা হলো, তাঁর সঙ্গে ছিলেন তার পোষ্য ‘উমার ইবনু আবূ সালামা। তিনি বললেনঃ বিসমিল্লাহ বল এবং নিজের কাছের দিক থেকে খাও। (আধুনিক প্রকাশনী- ৪৯৭৭, ইসলামিক ফাউন্ডেশন- ৪৮৭৩)
বর্ণনাকারী
ওয়াহব বিন কাইসান আবি নুআইম (রাঃ)
উৎস
সহীহ বুখারী # ৭০/৫৩৭৮
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৭০: আহার সংক্রান্ত
বিষয়:
#Mother