সহীহ বুখারী — হাদিস #৬৬৯৮
হাদিস #৬৬৯৮
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ، أَخْبَرَهُ أَنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ الأَنْصَارِيَّ اسْتَفْتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فِي نَذْرٍ كَانَ عَلَى أُمِّهِ، فَتُوُفِّيَتْ قَبْلَ أَنْ تَقْضِيَهُ. فَأَفْتَاهُ أَنْ يَقْضِيَهُ عَنْهَا، فَكَانَتْ سُنَّةً بَعْدُ.
ইব্নু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ উবাইদুল্লাহ্ ইব্নু আবদুল্লাহ্ (রাঃ)-কে ইব্নু আব্বাস (রাঃ) জানিয়েছেন যে, সা’দ ইবনু ‘উবাদাহ আনসারী (রাঃ) নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে জানতে চেয়েছিলেন তাঁর মায়ের কোন এক মানতের ব্যাপারে, যা আদায় করার আগেই তিনি ইনতিকাল করেন। তখন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে তার মায়ের পক্ষ থেকে মানত পূর্ণ করার আদেশ দিলেন। পরবর্তীতে এটাই সুন্নাত হয়ে গেল।(আধুনিক প্রকাশনী- ৬২৩১, ইসলামিক ফাউন্ডেশন- ৬২৪১)
বর্ণনাকারী
সাঈদ বিন উবাদা আল-আনসারী (রা.)
উৎস
সহীহ বুখারী # ৮৩/৬৬৯৮
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৮৩: শপথ ও মানত