সহীহ বুখারী — হাদিস #৭১৭৮

হাদিস #৭১৭৮
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا عَاصِمُ بْنُ مُحَمَّدِ بْنِ زَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، قَالَ أُنَاسٌ لاِبْنِ عُمَرَ إِنَّا نَدْخُلُ عَلَى سُلْطَانِنَا فَنَقُولُ لَهُمْ خِلاَفَ مَا نَتَكَلَّمُ إِذَا خَرَجْنَا مِنْ عِنْدِهِمْ قَالَ كُنَّا نَعُدُّهَا نِفَاقًا‏.‏
মুহাম্মাদ ইব্‌নু যায়েদ ইব্‌নু 'আবদুল্লাহ্‌ ইব্‌নু 'উমার তার পিতা থেকে বর্ণিতঃ তিনি বলেন, কয়েকজন লোক ইব্‌নু 'উমার (রাঃ) -কে বলল, আমরা আমাদের শাসকের কাছে গিয়ে তার এমন কথা বলি, তার দরবার থেকে বাইরে আসার পর সে কথার উল্টো বলি। তিনি বললেন, আমরা এটাকেই নিফাক বলে গণ্য করতাম।(আধুনিক প্রকাশনী- ৬৬৭৬, ইসলামিক ফাউন্ডেশন- ৬৬৮৯)
বর্ণনাকারী
মুহাম্মদ বিন যায়েদ বিন আব্দুল্লাহ বিন উমর (রা.)
উৎস
সহীহ বুখারী # ৯৩/৭১৭৮
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৯৩: আহকাম
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস