সহীহ বুখারী — হাদিস #৭৩২৮
হাদিস #৭৩২৮
حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ لِعَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ ادْفِنِّي مَعَ صَوَاحِبِي وَلاَ تَدْفِنِّي مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الْبَيْتِ، فَإِنِّي أَكْرَهُ أَنْ أُزَكَّى. وَعَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، أَنَّ عُمَرَ، أَرْسَلَ إِلَى عَائِشَةَ ائْذَنِي لِي أَنْ أُدْفَنَ مَعَ صَاحِبَىَّ فَقَالَتْ إِي وَاللَّهِ. قَالَ وَكَانَ الرَّجُلُ إِذَا أَرْسَلَ إِلَيْهَا مِنَ الصَّحَابَةِ قَالَتْ لاَ وَاللَّهِ لاَ أُوثِرُهُمْ بِأَحَدٍ أَبَدًا.
আয়েশা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি ‘আবদুল্লাহ ইবনু যুবায়রকে বললেন, আমাকে আমার অন্যান্য সঙ্গিণীদের সঙ্গে দাফন করবে। আমাকে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) - এর সঙ্গে ঘরে দাফন করবে না। কেননা তাতে আমাকে অধিক দ্বীনদার পরহেজগার মনে করা হবে, আমি তা পছন্দ করি না।(আধুনিক প্রকাশনী- ৬৮১৬ প্রথমাংশ, ইসলামিক ফাউন্ডেশন- ৬৮২৮ প্রথমাংশ)
বর্ণনাকারী হিশাম তাঁর পিতা থেকে থেকে বর্ণিতঃ উমর (রাঃ) আয়েশা (রাঃ) - এর নিকট লোক পাঠালেন, আমাকে আমার দু’ সঙ্গী [রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ও আবূ বাকর (রাঃ) - এর সঙ্গে দাফন হবার অনুমতি দিন। ‘আয়েশা (রাঃ) বললেন, হ্যাঁ। আল্লাহ্র কসম! বর্ণনাকারী আরো বলেন, ‘আয়েশা (রাঃ) - এর কাছে সাহাবাদের কেউ যখনই এই অনুমতির জন্য কাউকে পাঠাতেন, তখনি তিনি বলতেন, না। আল্লাহ্র কসম! আমি তাঁদের কাউকে কক্ষনো প্রাধান্য দেবো না। (আধুনিক প্রকাশনী- ৬৮১৬ শেষাংশ, ইসলামিক ফাউন্ডেশন- ৬৮২৮ শেষাংশ)

বর্ণনাকারী
হিশাম (রাঃ)
উৎস
সহীহ বুখারী # ৯৬/৭৩২৮
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৯৬: কুরআন ও সুন্নাহ্কে দৃঢ়ভাবে ধারণ করা
বিষয়:
#Mother