অধ্যায় ১
অধ্যায়ে ফিরুন
০১
জাল ও জয়ীফ হাদিস সিরিজ # ০/৪
\" أهل الشام سوط الله في أرضه ينتقم بهم ممن يشاء من عباده، وحرام على منافقيهم أن يظهروا على مؤمنيهم، ولا يموتوا إلا غما وهما \".
যে ব্যক্তি তর্জুনী অংগুলি দু’টোর ভিতরের অংশ দ্বারা মুয়ায্যিন কর্তৃক আশ-হাদু-আন্না মুহাম্মাদার রসূলুল্লাহ ..... বলার সময় দু’চোখ মাসাহ করবে; তার জন্য রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সুপারিশ অপরিহার্য হয়ে যাবে।\n\nহাদীসটি সহীহ নয়।\n\nহাদীসটি দাইলামী “মুসনাদুল ফিরদাউস”গ্রন্থে আবূ বাক্র (রাঃ) হতে মারফূ’হিসাবে বর্ণনা করেছেন।\nইবনু তাহির “আত-তাযকীরাহ্”গ্রন্থে বলেনঃ এটি সহীহ নয়।\nশাওকানী “আহাদীসুল মাওযূ’আহ”গ্রন্থে (পৃ: ৯) অনুরূপ কথাই বলেছেন। সাখাবীও “মাকাসিদুল হাসানা”গ্রন্থের মধ্যে অনুরূপ বলেছেন।
০২
জাল ও জয়ীফ হাদিস সিরিজ # ০/৫
(الحديث فى المسجد يأكل الحسنات كما تأكل البهائم الحشيش) .\nلا أصل له.
দু’টি বস্তুর নিকটবর্তী হয়ো না, আল্লাহর সাথে শরীক স্থাপন করা এবং মানুষের ক্ষতি সাধন করা।\n\nহাদীসটির কোন ভিত্তি নেই।\n\nহাদীসটি এ বাক্যেই পরিচিতি লাভ করেছে। সুন্নাহের কোন গ্রন্থে এর ভিত্তি সম্পর্কে অবহিত হইনি। হতে পারে এর মূলে আছে গাযালীর “আল-ইহইয়া” গ্রন্থে (২/১৮৫) বর্ণিত কথিত হাদীস।\nহাফিয ইরাকী তাঁর “তাখরীজ” গ্রন্থে বলেনঃ হাদীসটি “ফিরদাউস” গ্রন্থের রচনাকারী আলী (রাঃ) এর হাদীস হতে উল্লেখ করেছেন। কিন্তু তাঁর ছেলে তাঁর “মুসনাদ” গ্রন্থে মুসনাদ হাদীস হিসাবে উল্লেখ করেননি।\n\nএ কারণেই সুবকী সেটিকে সেই সব হাদীসগুলোর অন্তর্ভুক্ত করেছেন (৪/১৫৬) যেগুলো “আল-ইহইয়া” গ্রন্থে এসেছে, অথচ তিনি সেগুলোর কোন সনদ পাননি।
০৩
জাল ও জয়ীফ হাদিস সিরিজ # ০/৬
بيني وبين أمتي الخير إلى يوم القيامة.\n\nالحديث لا أصل له\n\nقال الصحابي في كتاب “المقاصد”:\nقال شيخنا ابن حضر العسقلاني: لا أعرف الحديث.\n\nابن حضر الهيتمي الفقيه “الفتوال”. "الحديث" (134) قال: لم يذكر هذا اللفظ.\nأنا (الألباني) أقول: ولهذا ذكره السيوطي في "زيل الأحاديث الموضوعة" (رقم 1220).\nوالحديث الصحيح يخلصنا من هذا الحديث. سلام) قال: لا تزال طائفة من أمتي قائمين على الحق.\n\nالحديث رواه البخاري وغيره من المحدثين منهم مسلم.
আমার ও আমার উম্মাতের মাঝে কিয়ামত দিবস পর্যন্ত কল্যাণ নিহিত।\n\nহাদীসটির কোন ভিত্তি নেই।\n\nসাখাবী “আল-মাকাসীদ” গ্রন্থে বলেছেনঃ\nআমাদের শাইখ ইবনু হাজার আসকালানী বলেছেনঃ হাদীসটি আমি চিনি না।\n\nইবনু হাজার হায়তামী আল-ফাকীহ “আল-ফাতাওয়াল হাদীসাহ” গ্রন্থে (১৩৪) বলেছেনঃ এ শব্দ বর্ণিত হয়নি।\nআমি (আলবানী) বলছিঃ এ কারণে সুয়ূতী “যাইলুল আহাদীছিল মাওযূ’আহ্” গ্রন্থে (১২২০ নং) উল্লেখ করেছেন।\nহাদীসটি হতে আমাদেরকে মুক্ত রাখে নিম্নের সহীহ হাদীস। রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ‘আমার উম্মাতের একটি দল সর্বদা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে......’।\n\nহাদীসটি বুখারী ও মুসলিমসহ অন্যান্য মুহাদ্দিসগণ বর্ণনা করেছেন।
০৪
জাল ও জয়ীফ হাদিস সিরিজ # ০/১৬
\" أهل الشام سوط الله في أرضه ينتقم بهم ممن يشاء من عباده، وحرام على منافقيهم أن يظهروا على مؤمنيهم، ولا يموتوا إلا غما وهما \".
তোমরা তোমাদেরকে এবং সার দেয়া ভূমির সবুজ বর্ণকে রক্ষা কর। জিজ্ঞাসা করা হল, সার দেয়া ভুমির সবুজ বর্ণ কী? (উত্তরে রসূল) বললেনঃ নিকৃষ্ট উৎপত্তি স্থল হতে জন্মগ্রহণ করা সুন্দরী নারী।\n\nহাদীসটি নিতান্তই দুর্বল।\n\nহাদীসটি কাজা'ঈ ''মুসনাদুশ শিহাব'' গ্রন্থে (কাফ ৮১/১) ওয়াকেদী সুত্রে এবং গাযালী ''আল-ইহইয়া'' গ্রন্থে (২/৩৮) উল্লেখ করেছেন।\n\nতার তাখরীজকারী ইরাকী বলেনঃ হাদীসটি দারাকুতনী ''আল-আফরাদ'' গ্রন্থে এবং রামহুরমুজী ''আল-আমসাল'' গ্রন্থে আবূ সা'ঈদ খুদরী (রাঃ) –এর হাদীস হতে উল্লেখ করেছেন। দারাকুতনী বলেনঃ এ হাদীসটি ওয়াকেদী এককভাবে বর্ণনা করেছেন ,তিনি দুর্বল বর্ণনাকারী।\n\nইবনুল মুলাক্কান ''খুলাসাতুল বাদরিল মুনীর'' গ্রন্থে (কাফ ১১৮/১) তার মতই উক্তি করেছেন।\nআমি (আলবানী) বলছিঃ তিনিমাতরূক। ইমাম আহমাদ, নাসঈ ও ইবনুল মাদীনী প্রমুখ মুহাদ্দিসগণ তাকে (ওয়াকেদীকে) মিথ্যুক বলেছেন। কোন কোন গোঁড়া ব্যক্তি তাকে নির্ভরযোগ্য বলার চেষ্টা করেছেন, সেদিকে দৃষ্টি দেয়া যাবেনা। কারণ তা মুহাদ্দিসগণের প্রসিদ্ধ সূত্র (ব্যাখ্যাকৃত দোষারোপ অগ্রাধিকার পাবে নির্দোষীতার উপর) বিরোধী। এজন্য কাওসারী হাদীসটিকে জাল বলেছেন।