আদাবুল মুফরাদ — হাদিস #৩৬৪২৯
হাদিস #৩৬৪২৯
ذهبت إلى النبي (ص). كان يلقي خطابا. فقلت يا رسول الله! ويأتي مسافر يريد أن يسأل عن دينه. ولا يعرف ما هو دينه؟ علق خطابه على الفور وجاء أمامي. أ
আমি নবী (সাঃ)-এর নিকট গিয়ে পৌঁছলাম। তিনি তখন ভাষণ দিচ্ছিলেন। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! একজন মুসাফির এসেছে, সে তার দ্বীন সম্পর্কে কিছু জিজ্ঞাসা করতে চায়। সে জানে না তার দ্বীন কি? তিনি তৎক্ষণাৎ তার ভাষণ স্থগিত রেখে আমার সামনে এলেন। একটি কুরছি (চেয়ার) আনা হলো, আমার ধারণামতে এর পায়াগুলো ছিল লোহার। অধস্তন রাবী হুমাইদ (র) বলেন, মনে হয় পায়াগুলো ছিল কালো কাঠের এবং তিনি তাকে লোহা ধারণা করেছেন। নবী (সাঃ) তাতে বসলেন এবং আল্লাহ তাআলা তাকে যা শিখিয়েছেন তা তাকে শিখালেন। অতঃপর তিনি তার অসমাপ্ত ভাষণ সমাপ্ত করলেন। (মুসলিম, নাসাঈ, দূলাবী)
বর্ণনাকারী
আবু রিফা' আল-আদাবি (রাঃ)
উৎস
আদাবুল মুফরাদ # ১১৭৬
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ১৮
বিষয়:
#Mother