মিশকাতুল মাসাবীহ — হাদিস #৪০১৫২
হাদিস #৪০১৫২
فقال: كان من حسن حظي أن كنت مع عبد الله بن عمر في طريق مكة إلى المدينة. (فلما جاء وقت صلاة الظهر) جعلنا نصلي ركعتين. ولما عاد من هنا إلى الخيمة رأى الناس واقفين. وسأل ماذا يفعل الناس. قلت إنهم يؤدون صلاة النافلة. قال: "إذا كان علي أن أصلي صلاة النافلة فالأفضل أن أصلي صلاة الفرز كاملة". لكن متى لتسهيل أداء الصلاة المفروضة فالأفضل ترك صلاة النفل عندما يؤمر بها. كما كان من حسن حظي أن أكون مع رسول الله صلى الله عليه وسلم. وكان لا يصلي في السفر أكثر من ركعتين. أيضا المشي مع أبو بكر، عمر، عثمان حصلت على الفرصة. كما أنهم لم يصلوا أكثر من ركعتين بهذه الطريقة. (البخاري، مسلم) [1]
তিনি বলেন, একবার মাক্কাহ্-মাদীনার পথে ‘আবদুল্লাহ ইবনু ‘উমারের সাথে থাকার আমার সোভাগ্য ঘটেছ। (যুহরের সালাতের সময় হলে) তিনি আমাদেরকে দু’রাক্’আত সলাত (জামা’আতে) আদায় করালেন। এখান থেকে তাঁবুতে ফিরে গিয়ে তিনি দেখলেন লোকেরা দাঁড়িয়ে আছে। তিনি জিজ্ঞেস করলেন লোকেরা কি করছে? আমি বললাম তারা নাফ্ল সলাত আদায় করছে। তিনি বললেন, আমাকে যদি নাফ্ল সালাতই আদায় করতে হয়, তাহলে ফার্য সলাতই তো পরিপূর্ণভাবে আদায় করা বেশী ভালো ছিল। কিন্তু যখন সহজ করার জন্য ফার্য সলাত ক্বস্র আদায়ের হুকুম হয়েছে তখন তো নফল সলাত ছেড়ে দেয়াই উত্তম। আমি রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সাথে থাকার সৌভাগ্যও পেয়েছি। তিনি সফরের অবস্থায় দু’রাক’আতের বেশী (ফার্য) সলাত আদায় করতেন না। আবূ বাক্র, ‘উমার, উসমান (রাঃ) এর সাথে চলারও সুযোগ আমার হয়েছে। তাঁরাও এভাবে দু’ রাক’আতের বেশী আদায় করতেন না। (বুখারী, মুসলিম) [১]
বর্ণনাকারী
হাফস ইবনু আসিম
উৎস
মিশকাতুল মাসাবীহ # ১৩৩৯
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় : অধ্যায় ৪