সিলসিলা সহীহা — হাদিস #৪০৭০৭
হাদিস #৪০৭০৭
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেন: যখন কোন মুসলিম তার (অপর মুসলিম) ভাইয়ের উপর (তাকে হত্যার উদেশে) তরবারী উত্তোলন করবে; তখন ফেরেশতারা তরবারী কোষাবদ্ধ না করা পর্যন্ত তার উপর অভিসম্পাত করতে থাকে। (অর্থাৎ, হত্যার বাসনা ত্যাগপূর্বক তরবারী খাপে না রাখা পর্যন্ত ফেরেশতাগণ তার উপর লানাত করতে থাকে)। (আস-সহীহাহ-৩৯৭৩)\n\nহাদীসটি হাসান।
বর্ণনাকারী
আবু হুরায়রা (রাঃ)
উৎস
সিলসিলা সহীহা # ৩
গ্রেড
Hasan
বিভাগ
অধ্যায় : অধ্যায় ১