অধ্যায় ১
অধ্যায়ে ফিরুন
০১
সিলসিলা সহীহা # ০/১
قال: طاف رسول الله صلى الله عليه وسلم يوم الفتح على بعيره مقطوع الأذن، ويستلم الحجر بعصاه (أي يقبل الحجر الأسود) ولا يستطيع أن يقعد البعير في المسجد (أي منطقة الجلوس). (ليس لديها) تذهب الجمال إلى الوادي في باتان وتوضع الجمال في سخون. ثم حمد رسول الله (صلى الله عليه وسلم) الله وقرأ الشانا. ثم قال: أيها الناس! أبعد الله عنك الكبرياء والكبرياء بجهلك أعطى الناس صنفان: (أ) صادقون، تقيون، محبوبون عند الله. (ب) وخائن، وبائس، وساخط لله. ثم قرأ - (عربي) - أي يا أيها الناس! إني خلقتكم (بعضا) ذكرا (وبعضا) أنثى. لك مقسمة إلى قبائل ومجموعات مختلفة. لكي تعرفوا بعضكم البعض.\nاقرأوا الآية في نقطة واحدة. فقال: قد قلت، وأستغفر الله لي ولك. (الصحيحة-2803) \n\nالحديث صحيح.
তিনি বলেন: রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) (মাক্কা) বিজয়ের দিন তার কান কাটা উটে চড়ে (বায়তুল্লাহ) তাওয়াফ করেন এবং তাঁর লাঠি দিয়ে পাথর স্পর্শ করেন (অর্থাৎ, হাজরে আসওয়াদ চুম্বন করেন) মাসজিদে উট বসাতে না পেরে (অর্থাৎ, বসানোর স্থান না থাকায়) উট বাতনে ওয়াদীতে যান এবং সেখঅনে উট বসানো হয়। অতঃপর রাসুলুল্লাহ (সাল্লাল্লহু ‘আলাইহি ওয়সাল্লাম) আল্লাহ তা’আলার প্রসংশা জ্ঞাপন করেন এবং ছানা পড়েন। এরপর বলেন, হে লোকসকল! আল্লাহ তা’আলা তোমাদের জাহেলী যুগের গৌরব-অহংকার দূর করে দিয়েছেন। মানুষ দু’শ্রেনীর- (ক) সৎ, পরহেজগার ও আল্লাহর পছন্দনীয়। (খ) এবং অসৎ, হতভাগ্য ও আল্লাহর অপছন্দনীয়। অতঃপর তিলাওয়াত করেন- (আরবী)\nঅর্থাৎ, হে মানব সম্প্রদায়! আমি তোমাদের (কাউকে) পুরুষ (আবার কাউকে) মহিলা হিসেবে সৃষ্টি করেছি। তোমাদের বিভিন্ন গোত্র ও দলে বিভক্ত করেছি। যেন তোমরা পরস্পরকে চিনতে পার।\nএক পর্যায়ে আয়াতটি পড়েন। অতঃপর বলেন, আমি (এ বক্তব্য) বললাম এবং আমার জন্য ও তোমাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি। (আস-ছহীহাহ-২৮০৩) \n\nহাদীসটি সহীহ।
০২
সিলসিলা সহীহা # ০/২
وعن أبي الدرداء رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم أن أثقل شيء في الميزان حسن الخلق. (الصحيحة-876)\n\nالحديث صحيح.
আবূ দারদা (রাঃ) রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) থেকে বর্ণনা করেন যে, মিযানে (কিয়ামাত দিবসে পাপ-পুণ্য মাপার পাল্লায়) সর্বাপেক্ষা ভারী বস্তু হলো, উত্তম চরিত্র। (আস্-সহীহাহ-৮৭৬)\n\nহাদীসটি সহীহ্।
০৩
সিলসিলা সহীহা # ০/৩
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেন: যখন কোন মুসলিম তার (অপর মুসলিম) ভাইয়ের উপর (তাকে হত্যার উদেশে) তরবারী উত্তোলন করবে; তখন ফেরেশতারা তরবারী কোষাবদ্ধ না করা পর্যন্ত তার উপর অভিসম্পাত করতে থাকে। (অর্থাৎ, হত্যার বাসনা ত্যাগপূর্বক তরবারী খাপে না রাখা পর্যন্ত ফেরেশতাগণ তার উপর লানাত করতে থাকে)। (আস-সহীহাহ-৩৯৭৩)\n\nহাদীসটি হাসান।
০৪
সিলসিলা সহীহা # ০/৪
وعن عبد الله بن مسعود (رضي الله عنه) في المصدر مرفوعاً؛ اتقوا الله وصلوا الأرحام. (الصحيحة-769)\n\nالحديث باطل.
আব্দুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) থেকে মারফূ সূত্রে বর্ণিত; তোমরা আল্লাহেক ভয় কর এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখ। (আস্-সহীহাহ- ৭৬৯)\n\nহাদীসটি যঈফ।
০৫
সিলসিলা সহীহা # ০/১৫
ورواه مرفوعاً عن عبد الله بن عمرو ؛ أفضل الصدقة الصلح بينكم. (الصحيحة-2639)\n\nالحديث حسن ليغريحي.
আব্দুল্লাহ ইবনু আমর থেকে মারফূ সূত্রে বর্ণিত; সর্বোত্তম সাদাকা হল, পরস্পরের মাঝে সমঝোতা করা। (আস্-সহীহাহ-২৬৩৯)\n\nহাদিসটি হাসান লিগাইরিহী।