সুনান আবু দাউদ — হাদিস #১৬৮৪৫
হাদিস #১৬৮৪৫
حَدَّثَنَا يَزِيدُ بْنُ خَالِدِ بْنِ مَوْهَبٍ، وَأَحْمَدُ بْنُ صَالِحٍ، قَالاَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، عَنْ بُكَيْرٍ، عَنْ يَحْيَى بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَاطِبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عُثْمَانَ التَّيْمِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ لُقَطَةِ الْحَاجِّ . قَالَ أَحْمَدُ قَالَ ابْنُ وَهْبٍ يَعْنِي فِي لُقَطَةِ الْحَاجِّ يَتْرُكُهَا حَتَّى يَجِدَهَا صَاحِبُهَا قَالَ ابْنُ مَوْهَبٍ عَنْ عَمْرٍو .
‘আব্দুর রহমান ইবনু ‘উসমান আত-তাইমী সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজীদেরকে পথে পড়ে থাকা বস্ত্ত তুলে নিতে নিষেধ করেছেন। আহমাদ বলেন, ইবনু ওয়াহাব হাজ্জের মৌসুমে পথে পড়ে থাকা বস্ত্ত সম্পর্কে বলেন, তা পতিত অবস্থায় থাকতে দাও যাতে তার মালিক তা পেয়ে যায়।[1] সহীহ।
বর্ণনাকারী
আবদ আল-রহমান বিন উসমান আল-তাইম (রা.)
উৎস
সুনান আবু দাউদ # ১০/১৭১৯
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ১০: লুকতা (ফেলে রাখা বা হারানো প্রাপ্তি সম্পর্কিত বিধান)
বিষয়:
#Mother