সুনানে আন-নাসায়ী — হাদিস #২০৯৭৮

হাদিস #২০৯৭৮
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي حَرْمَلَةَ، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّهُ سَأَلَ عَائِشَةَ عَنِ السَّجْدَتَيْنِ اللَّتَيْنِ، كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّيهِمَا بَعْدَ الْعَصْرِ فَقَالَتْ إِنَّهُ كَانَ يُصَلِّيهِمَا قَبْلَ الْعَصْرِ ثُمَّ إِنَّهُ شُغِلَ عَنْهُمَا أَوْ نَسِيَهُمَا فَصَلاَّهُمَا بَعْدَ الْعَصْرِ وَكَانَ إِذَا صَلَّى صَلاَةً أَثْبَتَهَا ‏.‏
আলী ইবনু হুজর (রহঃ) ... আবূ সালামা (রহঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পরে যে দু’রাক’আত সালাত আদায় করতেন, তিনি সে বিষয়ে আয়েশা (রাঃ)-কে জিজ্ঞাসা করলেন। তদুত্তরে তিনি বললেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দু’রাক’আত আসরের পূর্বেই আদায় করতেন। একদা তিনি সে দু’রাক’আত সালাত আসরের পূর্বে আদায় করতে পারলেন না অতি ব্যস্ততা বা ভুলে যাওয়ার কারণে, তাই তিনি আসরের পর দু’রাক’আত আদায় করলেন (তারপর থেকে তিনি দু’রাক’আত সালাত আসরের পর আদায় করতেন)। কারণ তিনি কোনো সালাত একবার আদায় করলে তা নিয়মিত আদায় করতেন।
বর্ণনাকারী
আবু সালামাহ (রাঃ)
উৎস
সুনানে আন-নাসায়ী # ৬/৫৭৮
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৬: সালাতের সময়সমূহ
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Prayer #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস