সুনানে আন-নাসায়ী — হাদিস #২১৪০৬
হাদিস #২১৪০৬
أَخْبَرَنَا عَمْرُو بْنُ مَنْصُورٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ، قَالَ أَنْبَأَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ يَحْيَى بْنِ وَثَّابٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ، وَأَتَاهُ، رَجُلٌ فَقَالَ إِنِّي قَرَأْتُ اللَّيْلَةَ الْمُفَصَّلَ فِي رَكْعَةٍ . فَقَالَ هَذًّا كَهَذِّ الشِّعْرِ لَكِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَقْرَأُ النَّظَائِرَ عِشْرِينَ سُورَةً مِنَ الْمُفَصَّلِ مِنْ آلِ حم .
আমর ইবনু মানসূর (রহঃ) ... আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত যে, তাঁর নিকট এক ব্যক্তি এসে বলল, আমি এ রাত্রে এক রাক'আতে মুফাসসাল পাঠ করেছি। তিনি বললেন, তাড়াতাড়ি কবিতা আবৃতির মত? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরস্পর সামঞ্জস্যপূর্ণ মূফাসসালের বিশটি সূরা পাঠ করতেন। যেগুলোর আরম্ভ হয়েছে হা-মীম দিয়ে।
বর্ণনাকারী
আব্দুল্লাহ (রাঃ)
উৎস
সুনানে আন-নাসায়ী # ১১/১০০৬
গ্রেড
Sahih Isnaad
বিভাগ
অধ্যায় ১১: সালাত আরম্ভ