সুনানে আন-নাসায়ী — হাদিস #২১৪২৩
হাদিস #২১৪২৩
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، حِينَ اسْتَخْلَفَهُ مَرْوَانُ عَلَى الْمَدِينَةِ كَانَ إِذَا قَامَ إِلَى الصَّلاَةِ الْمَكْتُوبَةِ كَبَّرَ ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْكَعُ فَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ ثُمَّ يُكَبِّرُ حِينَ يَهْوِي سَاجِدًا ثُمَّ يُكَبِّرُ حِينَ يَقُومُ مِنَ الثِّنْتَيْنِ بَعْدَ التَّشَهُّدِ يَفْعَلُ مِثْلَ ذَلِكَ حَتَّى يَقْضِيَ صَلاَتَهُ فَإِذَا قَضَى صَلاَتَهُ وَسَلَّمَ أَقْبَلَ عَلَى أَهْلِ الْمَسْجِدِ فَقَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي لأَشْبَهُكُمْ صَلاَةً بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم .
সুয়ায়দ ইবনু নাসর (রহঃ) ... আবূ সালামা ইবনু আবদুর রহমান থেকে বর্ণিত যে, যখন মারওয়ান আবূ হুরায়রা (রাঃ) কে মদীনার প্রতিনিধি করে পাঠালেন, তখন তিনি ফরয সালাতে দাঁড়াবার সময় তাকবীর বলতেন। এরপর যখন রুকু করতেন তাকবীর কলতেন, অতঃপর থেকে যখন তাঁর মাথা তুলতেন তখন বলতেন, سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ আবার যখন সিজদার জন্য নিচু হতেন তখন তাকবির বললেন। অতঃপর যখন তাশাহুদ পড়ে দ্বিতীয় রাক'আত শেষ করে উঠতেন তখন তাকবীর বলতেন এভাবে তিনি সালাত শেষ করতেন। যখন সালাত শেষ করে সালাম ফিরাতেন তখন মসজিদের লোকদের প্রতি মুখ করতেন এবং বলতেন, আল্লাহর শপথ! তোমাদের চেয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাতের সঙ্গে আমার সালাত অধিক সামঞ্জস্যশীল।
বর্ণনাকারী
আবু সালামাহ বিন আবদ আল-রহমান (রা.)
উৎস
সুনানে আন-নাসায়ী # ১১/১০২৩
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ১১: সালাত আরম্ভ