সুনানে আন-নাসায়ী — হাদিস #২২২১২

হাদিস #২২২১২
أَخْبَرَنِي يَزِيدُ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الصَّمَدِ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ الْعَطَّارُ، قَالَ حَدَّثَنِي إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ سَمَاعَةَ، عَنْ مُوسَى بْنِ أَعْيَنَ، عَنْ أَبِي عَمْرٍو الأَوْزَاعِيِّ، عَنْ حَسَّانَ بْنِ عَطِيَّةَ، قَالَ لَمَّا نُزِلَ بِعَنْبَسَةَ جَعَلَ يَتَضَوَّرُ فَقِيلَ لَهُ فَقَالَ أَمَا إِنِّي سَمِعْتُ أُمَّ حَبِيبَةَ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم تُحَدِّثُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ ‏ "‏ مَنْ رَكَعَ أَرْبَعَ رَكَعَاتٍ قَبْلَ الظُّهْرِ وَأَرْبَعًا بَعْدَهَا حَرَّمَ اللَّهُ عَزَّ وَجَلَّ لَحْمَهُ عَلَى النَّارِ ‏"‏ ‏.‏ فَمَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ ‏.‏
ইয়াযীদ ইবনু মুহাম্মদ (রহঃ) ... নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণী উম্মে হাবীবা (রাঃ) সুত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, যে জোহরের ফরয সালাতের পুর্বে চার রাকআত এবং ফরযের পর চার রাকআত সালাত আদায় করবে, আল্লাহ তা'আলা তার গোশত (শরীর) জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রী উম্মে হাবীবা (রাঃ) বলেন, এ সমন্ধে শুনার পর থেকে আমি সে চার রাকআত সালাত ছাড়িনি।
বর্ণনাকারী
It Was
উৎস
সুনানে আন-নাসায়ী # ২০/১৮১২
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ২০: কিয়ামুল লাইল
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Hellfire #Marriage

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস