সুনানে আন-নাসায়ী — হাদিস #২২৩৬০
হাদিস #২২৩৬০
أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، قَالَ حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ، سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي قَتَادَةَ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أُتِيَ بِرَجُلٍ مِنَ الأَنْصَارِ لِيُصَلِّيَ عَلَيْهِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " صَلُّوا عَلَى صَاحِبِكُمْ فَإِنَّ عَلَيْهِ دَيْنًا " . قَالَ أَبُو قَتَادَةَ هُوَ عَلَىَّ . قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " بِالْوَفَاءِ " . قَالَ بِالْوَفَاءِ . فَصَلَّى عَلَيْهِ .
মুহাম্মাদ ইবনু গায়লান (রহঃ) ... আব্দুল্লাহ ইবনু আবূ কাতাদাহ তাঁর পিতা আবূ কাতাদাহ (রহঃ) থেকে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে কয়েকজন আনসারী ব্যক্তির মৃত দেহ আনা হল জানাজার সালাত আদায় করার জন্য। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা নিজেরাই স্বীয় সাথীর উপর জানাজার সালাত আদায় কর, যেহেতূ সে ঋণগ্রস্ত। আবূ কাতাদা (রাঃ) বললেন, সে ঋণ আমার উপর (সে ঋণ আদায়ের দায়িত্ব আমার)। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আদায় করার অঙ্গীকার চাইলেন। আদায় করার অঙ্গীকার করা হলে তিনি জানাজার সালাত আদায় করলেন।
বর্ণনাকারী
আব্দুল্লাহ বিন আবি কাতাদাহ (রাঃ)
উৎস
সুনানে আন-নাসায়ী # ২১/১৯৬০
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ২১: জানাযা