সুনানে আন-নাসায়ী — হাদিস #২২৩৭৮
হাদিস #২২৩৭৮
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، قَالَ أَنْبَأَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ أَنْبَأَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ سَمِعْتُ نَافِعًا، يَزْعُمُ أَنَّ ابْنَ عُمَرَ، صَلَّى عَلَى تِسْعِ جَنَائِزَ جَمِيعًا فَجَعَلَ الرِّجَالَ يَلُونَ الإِمَامَ وَالنِّسَاءَ يَلِينَ الْقِبْلَةَ فَصَفَّهُنَّ صَفًّا وَاحِدًا وَوُضِعَتْ جَنَازَةُ أُمِّ كُلْثُومٍ بِنْتِ عَلِيٍّ امْرَأَةِ عُمَرَ بْنِ الْخَطَّابِ وَابْنٍ لَهَا يُقَالُ لَهُ زَيْدٌ وُضِعَا جَمِيعًا وَالإِمَامُ يَوْمَئِذٍ سَعِيدُ بْنُ الْعَاصِ وَفِي النَّاسِ ابْنُ عُمَرَ وَأَبُو هُرَيْرَةَ وَأَبُو سَعِيدٍ وَأَبُو قَتَادَةَ فَوُضِعَ الْغُلاَمُ مِمَّا يَلِي الإِمَامَ فَقَالَ رَجُلٌ فَأَنْكَرْتُ ذَلِكَ فَنَظَرْتُ إِلَى ابْنِ عَبَّاسٍ وَأَبِي هُرَيْرَةَ وَأَبِي سَعِيدٍ وَأَبِي قَتَادَةَ فَقُلْتُ مَا هَذَا قَالُوا هِيَ السُّنَّةُ .
মুহাম্মাদ ইবনু রাফি (রহঃ) ... ইবনু জুরাইজ সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি নাফে'-কে বলতে শুনেছি, তার ধারণামতে ইবনু উমর (রাঃ) একত্রে নয়জনের জানাজার সালাত আদায় করেছিলেন, পূরুষদের জানাজা ইমামের সম্মুখে আর মহিলাদের জানাজা কিবলার দিকে রেখেছিলেন, সমস্ত জানাজা এক কাতারে রাখা ছিল। উম্মে কুলছুম বিনত আলী, উমর ইবনু খাত্তাব (রাঃ)-এর স্ত্রী এবং তার এক ছেলে যাকে যায়দ বলা হত তাদের জানাজা একত্রে রাখা হয়েছিল। সে দিন ইমাম ছিলেন সাঈদ ইবনু আস (রাঃ) আর উপস্থিত লোকদের মধ্যে ছিলেন ইবনু উমর, আবূ হুরায়রা, আবূ সাঈদ এবং আবূ কাতাদা (রাঃ) প্রমুখ। ইমামের সম্মুখে পূরুষদের রাখা হয়েছিল। রাবী বলেন, এক ব্যক্তি বলল, (পূরুষদের জানাজা ইমামের সম্মুখে রাখা) আমি বিশ্বাস করতে পারলাম না। রাবী বলেন যে, আমি ইবনু আব্বাস, আবূ হুরায়রা, আবূ সাঈদ এবং আবূ কাতাদা (রাঃ)-এর দিকে তাকালাম এবং বললাম, এ ব্যাপারে আপনাদের অভিমত কি? তারা বললেন, এটাই সুন্নাত।
বর্ণনাকারী
ইবনে জুরাইজ (রাঃ)
উৎস
সুনানে আন-নাসায়ী # ২১/১৯৭৮
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ২১: জানাযা