সুনানে আন-নাসায়ী — হাদিস #২২৪৩০

হাদিস #২২৪৩০
أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ، قَالَ أَنْبَأَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ ثُمَامَةَ بْنَ شُفَىٍّ، حَدَّثَهُ قَالَ ‏:‏ كُنَّا مَعَ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ بِأَرْضِ الرُّومِ فَتُوُفِّيَ صَاحِبٌ لَنَا، فَأَمَرَ فَضَالَةُ بِقَبْرِهِ فَسُوِّيَ، ثُمَّ قَالَ ‏:‏ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَأْمُرُ بِتَسْوِيَتِهَا ‏.‏
সুলায়মান ইবনু দাউদ (রহঃ) ... ছুমামা ইবনু শুফাই (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন যে, আমরা ফদালা ইবনু উবাইদ (রাঃ)-এর সাথে রোমে ছিলাম। সেখানে আমাদের এক সাথী মৃত্যু বরণ করল, তখন ফদালা ইবনু উবাইদ (রাঃ) নির্দেশ দিলে আমরা তার কবরকে সমতল করে দিলাম। অতঃপর তিনি বললেন যে-আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কবর সমতল করার নির্দেশ দিতে শুনেছি।
বর্ণনাকারী
থুমামাহ বিন শুফা (রাঃ)
উৎস
সুনানে আন-নাসায়ী # ২১/২০৩০
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ২১: জানাযা
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Mother #Death

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস