সুনানে আন-নাসায়ী — হাদিস #২৬০৩৮
হাদিস #২৬০৩৮
أَخْبَرَنَا سُوَيْدٌ، قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنِ الْقَاسِمِ بْنِ الْفَضْلِ، قَالَ حَدَّثَنَا ثُمَامَةُ بْنُ حَزْنٍ الْقُشَيْرِيُّ، قَالَ لَقِيتُ عَائِشَةَ فَسَأَلْتُهَا عَنِ النَّبِيذِ، فَقَالَتْ قَدِمَ وَفْدُ عَبْدِ الْقَيْسِ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَسَأَلُوهُ فِيمَا يَنْبِذُونَ فَنَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَنْبِذُوا فِي الدُّبَّاءِ وَالنَّقِيرِ وَالْمُقَيَّرِ وَالْحَنْتَمِ .
সুওয়ায়দ (রহঃ) ... সুমামা ইবন হাযন কুশায়রী (রহঃ) বলেন, আমি আয়েশা (রাঃ)-এর সাথে সাক্ষাত করে তাঁর নিকট নবীয সম্বন্ধে জিজ্ঞাসা করলাম। তিনি বললেনঃ আবদুল কায়স গােত্রের লোক রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে তাঁকে নবীয তৈরির পাত্র সম্বন্ধে জিজ্ঞাসা করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কদুর খোল, কাঠের তৈরি পাত্র ও সবুজ কলসে নবীয তৈরি করতে নিষেধ করেন।
বর্ণনাকারী
তুমামাহ বিন হাজন আল-কুশাইরি (রহ.)
উৎস
সুনানে আন-নাসায়ী # ৫১/৫৬৩৮
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৫১: পানীয়
বিষয়:
#Mother