সুনানে আন-নাসায়ী — হাদিস #২২৫৭৭

হাদিস #২২৫৭৭
أَخْبَرَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ، أَنَّ مُحَمَّدَ بْنَ إِبْرَاهِيمَ، حَدَّثَهُ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَأَلَ عَائِشَةَ عَنْ صِيَامِ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَصُومُ حَتَّى نَقُولَ لاَ يُفْطِرُ وَيُفْطِرُ حَتَّى نَقُولَ لاَ يَصُومُ وَكَانَ يَصُومُ شَعْبَانَ أَوْ عَامَّةَ شَعْبَانَ ‏.‏
রবী ইবনু সুলায়মান (রহঃ) ... আবূ সালামা ইবনু আব্দুর রহমান (রহঃ) থেকে বর্ণিত। তিনি আয়েশা (রাঃ)-কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাওম (সিয়াম/রোজা/রোযা) পালন সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাওম পালন করা শুরু করতেন তখন আমরা মনে মনে বলতাম যে, তিনি আর সাওম ভঙ্গ করবেন না। আবার যখন সাওম ভঙ্গ করা শুরু করতেন তখন আমরা মনে মনে বলতাম যে তিনি আর সাওম পালন করবেন না। তিনি শা'বান মাসের পূরা অধিকাংশ দিন সাওম পালন করতেন।
বর্ণনাকারী
আবু সালামাহ বিন আবদ আল-রহমান (রা.)
উৎস
সুনানে আন-নাসায়ী # ২২/২১৭৭
গ্রেড
Hasan Sahih
বিভাগ
অধ্যায় ২২: সিয়াম
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Fasting #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস