সুনানে আন-নাসায়ী — হাদিস #২২৫৭৮

হাদিস #২২৫৭৮
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سَعْدِ بْنِ الْحَكَمِ، قَالَ حَدَّثَنَا عَمِّي، قَالَ حَدَّثَنَا نَافِعُ بْنُ يَزِيدَ، أَنَّ ابْنَ الْهَادِ، حَدَّثَهُ أَنَّ مُحَمَّدَ بْنَ إِبْرَاهِيمَ حَدَّثَهُ عَنْ أَبِي سَلَمَةَ، - يَعْنِي ابْنَ عَبْدِ الرَّحْمَنِ - عَنْ عَائِشَةَ، قَالَتْ لَقَدْ كَانَتْ إِحْدَانَا تُفْطِرُ فِي رَمَضَانَ فَمَا تَقْدِرُ عَلَى أَنْ تَقْضِيَ حَتَّى يَدْخُلَ شَعْبَانُ وَمَا كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَصُومُ فِي شَهْرٍ مَا يَصُومُ فِي شَعْبَانَ كَانَ يَصُومُهُ كُلَّهُ إِلاَّ قَلِيلاً بَلْ كَانَ يَصُومُهُ كُلَّهُ ‏.‏
আহমদ ইবনু সা’দ (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত যে, আমাদের কেউ (ঋতু ইত্যাদির কারণে) রমযান মাসের সাওম (সিয়াম/রোজা/রোযা) পালন করতে পারত না এবং তার কাযা আদায় করার সূযোগ পাওয়ার পূর্বেই শা'বান মাস এসে যেত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শা'বান মাসের মত অন্য কোন মাসে এত অধিক সাওম পালন করতেন না। তিনি অল্প কয়েক দিন ব্যতীত পুরো শা'বান মাসই সাওম পালন করতেন; বরং (বলতে গেলে) পুরো শা'বান মাসই সাওম পালন করতেন।
বর্ণনাকারী
It Was
উৎস
সুনানে আন-নাসায়ী # ২২/২১৭৮
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ২২: সিয়াম
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Fasting #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস