সুনানে আন-নাসায়ী — হাদিস #২২৬৭১

হাদিস #২২৬৭১
أَخْبَرَنِي شُعَيْبُ بْنُ شُعَيْبِ بْنِ إِسْحَاقَ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، قَالَ حَدَّثَنَا شُعَيْبٌ، قَالَ حَدَّثَنِي الأَوْزَاعِيُّ، قَالَ حَدَّثَنِي يَحْيَى، قَالَ حَدَّثَنِي أَبُو قِلاَبَةَ الْجَرْمِيُّ، أَنَّ أَبَا أُمَيَّةَ الضَّمْرِيَّ، حَدَّثَهُمْ أَنَّهُ، قَدِمَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ سَفَرٍ فَقَالَ ‏"‏ انْتَظِرِ الْغَدَاءَ يَا أَبَا أُمَيَّةَ ‏"‏ ‏.‏ قُلْتُ إِنِّي صَائِمٌ ‏.‏ قَالَ ‏"‏ ادْنُ أُخْبِرْكَ عَنِ الْمُسَافِرِ إِنَّ اللَّهَ وَضَعَ عَنْهُ الصِّيَامَ وَنِصْفَ الصَّلاَةِ ‏"‏ ‏.‏
শুআয়ব ইবন শুআয়ব (রহঃ) ... আবূ উমাইয়া দমরী (রাঃ) বর্ণনা করেছেন যে, তিনি একবার সফর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবূ উমাইয়া! দ্বিপ্রহরের খানার অপেক্ষা কর, আমি বললাম, আমি তো সাওম পালন করছি। কাছে এসো, আমি তোমাকে মুসাফিরের বিধান সম্পর্কে অবহিত করি। আল্লাহ্‌ তা'আলা মুসাফির থেকে সাওমকে মুলতবী এবং অর্ধেক সালাতকে রহিত করে দিয়েছেন।
বর্ণনাকারী
আবু কিলাবাহ আল-জারমি (রাঃ)
উৎস
সুনানে আন-নাসায়ী # ২২/২২৭১
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ২২: সিয়াম
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Prayer #Fasting #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস