সুনানে আন-নাসায়ী — হাদিস #২২৭৭১

হাদিস #২২৭৭১
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ سُفْيَانَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، قَالَ سَمِعْتُ مُعَاوِيَةَ، يَوْمَ عَاشُورَاءَ وَهُوَ عَلَى الْمِنْبَرِ يَقُولُ يَا أَهْلَ الْمَدِينَةِ أَيْنَ عُلَمَاؤُكُمْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ فِي هَذَا الْيَوْمِ ‏ "‏ إِنِّي صَائِمٌ فَمَنْ شَاءَ أَنْ يَصُومَ فَلْيَصُمْ ‏"‏ ‏.‏
কুতায়বা (রহঃ) ... হুমায়দ ইবনু আব্দুর রহমান (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মুআবিয়া (রাঃ)-কে আশূরা (আশুরা/আসুরা/আসূরা)র দিন মিম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি যে, হে মদীনাবাসীগন, তোমাদের আলিমগণ কোথায়? আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এদিন সম্পর্কে বলতে শুনেছি যে, আমি তো সাওম পালন করছি। অতএব যারা সাওম পালন করতে ইচ্ছুক তারা যেন সাওম পালন করে।
বর্ণনাকারী
It Was
উৎস
সুনানে আন-নাসায়ী # ২২/২৩৭১
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ২২: সিয়াম
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Fasting #Mother #Knowledge

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস