সুনানে আন-নাসায়ী — হাদিস #২২৭৭২

হাদিস #২২৭৭২
أَخْبَرَنِي زَكَرِيَّا بْنُ يَحْيَى، قَالَ حَدَّثَنَا شَيْبَانُ، قَالَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ الْحُرِّ بْنِ صَيَّاحٍ، عَنْ هُنَيْدَةَ بْنِ خَالِدٍ، عَنِ امْرَأَتِهِ، قَالَتْ حَدَّثَتْنِي بَعْضُ، نِسَاءِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَصُومُ يَوْمَ عَاشُورَاءَ وَتِسْعًا مِنْ ذِي الْحِجَّةِ وَثَلاَثَةَ أَيَّامٍ مِنَ الشَّهْرِ أَوَّلَ اثْنَيْنِ مِنَ الشَّهْرِ وَخَمِيسَيْنِ ‏.‏
যাকারিয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ... হুনায়দাহ ইবনু খালিদ (রাঃ)-এর স্ত্রী থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগণের মধ্যে কোন একজন বর্ণনা করেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশূরা (আশুরা/আসুরা/আসূরা)র দিন, জিলহজ্ব মাসের নয় দিন এবং প্রত্যেক মাসের তিন দিন, মাসের প্রথম সোমবার ও দু' বৃহস্পতিবার সাওম পালন করতেন।
বর্ণনাকারী
হুনাইদাহ বিন খালিদ (রাঃ)
উৎস
সুনানে আন-নাসায়ী # ২২/২৩৭২
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ২২: সিয়াম
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Fasting #Mother #Marriage

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস