সুনানে আন-নাসায়ী — হাদিস #২৩২২৬

হাদিস #২৩২২৬
أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، قَالَ حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ أَنْبَأَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي عُثْمَانُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي قَتَادَةَ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، أَنَّهُمْ كَانُوا فِي مَسِيرٍ لَهُمْ بَعْضُهُمْ مُحْرِمٌ وَبَعْضُهُمْ لَيْسَ بِمُحْرِمٍ - قَالَ - فَرَأَيْتُ حِمَارَ وَحْشٍ فَرَكِبْتُ فَرَسِي وَأَخَذْتُ الرُّمْحَ فَاسْتَعَنْتُهُمْ فَأَبَوْا أَنْ يُعِينُونِي فَاخْتَلَسْتُ سَوْطًا مِنْ بَعْضِهِمْ فَشَدَدْتُ عَلَى الْحِمَارِ فَأَصَبْتُهُ فَأَكَلُوا مِنْهُ فَأَشْفَقُوا - قَالَ - فَسُئِلَ عَنْ ذَلِكَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ ‏"‏ هَلْ أَشَرْتُمْ أَوْ أَعَنْتُمْ ‏"‏ ‏.‏ قَالُوا لاَ ‏.‏ قَالَ ‏"‏ فَكُلُوا ‏"‏ ‏.‏
মাহমুদ ইবন গায়লান (রহঃ) ... উসমান ইবন আবদুল্লাহ ইবন মাওহাব (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবদুল্লাহকে তার পিতা আবু কাতাদা (রাঃ) থেকে বর্ণনা করতে শুনেছি যে, কয়েকজন সাহাবী এক সফরে ছিলেন। তাদের কেউ কেউ মুহরিম ছিলেন, আর কেউ কেউ মুহরিম ছিলেন না। তিনি বলেন, আমি একটি জংলী গাধা দেখতে পেলাম। আমি আমার ঘোড়ায় আরোহণ করে বর্শ ধারণ করলাম এবং তঁদের সাহায্য চাইলাম। কিন্তু তারা আমাকে সাহায্য করতে অস্বীকার করলেন। তারপর আমি তাদের একজনের নিকট থেকে একটি তীর কেড়ে নিয়ে ঐ গাধাকে আক্রমণ করলাম এবং তাকে ধরে ফেললাম। তারা সকলেই তা খেলেন এবং ভয় করলেন। বর্ণনাকারী বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বললেনঃ তোমরা কি এ ব্যাপারে ইঙ্গিত অথবা সাহায্য করেছিলে ? তারা বললেনঃ না । তিনি বললেন, তাহলে খাও।
বর্ণনাকারী
আব্দুল্লাহ বিন আবি কাতাদাহ (রাঃ)
উৎস
সুনানে আন-নাসায়ী # ২৪/২৮২৬
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ২৪: হজ্জ
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস